খুলনা মহানগরীর কেসিসি মার্কেটের সামনে থেকে গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুক্তাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদ আলীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। পরে তাকে খুলনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান আবেদ আলী রোববার দুপুরে খুলনা জেলা পরিষদের সামনে কেসিসি মার্কেট এলাকায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তাকে ঘিরে ধরে এবং একপর্যায়ে গণপিটুনি দিয়ে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, গোপালগঞ্জ জেলার ইউপি চেয়ারম্যান আবেদ আলীকে এলাকাবাসী ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে থানায় যাচাই বাছাই করা হচ্ছে।
খুলনায় গণপিটুনি দিয়ে গোপালগঞ্জের ইউপি চেয়ারম্যানকে পুলিশে সোপর্দ
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৩ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
