ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ মহানগর আওয়ামী লীগের কর্মীরা। রোববার সকাল ১০টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এ বিক্ষোভ মিছিলের ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাবেক ছাত্রনেতা ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোখলেছুর রহমানের অনুসারীরা দলের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তাদেরকে বিভিন্ন সেøাগান দিতে শোনা যায়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন আটকে থাকতে দেখা যায়। বিক্ষোভ মিছিলের বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ১
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
২৩ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
