প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়নে সমান গুরুত্ব দেয়া হচ্ছে

ফন্ট সাইজ:

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সিটি করপোরেশন কাজ করছে। নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করা এবং জলাবদ্ধতা নিরসনে সড়ক ও ড্রেনেজ অবকাঠামোর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। দুপুরে সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের দেবপুর এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কাজের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন এবং নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হবে। পরিদর্শনকালে সিসিকের নির্বাহী প্রকৌশলী সুমন চন্দ্র দেব, দেবপুর শ্রী শ্রী শ্যামসুন্দর আখড়ার সভাপতি রতন মনি মোহন্ত, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি নীহাররঞ্জন দাশসহ সিসিকের কর্মকর্তাবৃন্দ ও এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।