সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে ক্যাডেটদেরকে দেশ ও জাতির কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে। শৃঙ্খলা এবং জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে। রোববার দুপুরে সিলেট সরকারি মদনমোহন কলেজ বিএসসি প্লাটুন আয়োজিত নবাগত ক্যাডেটদের বরণ ও বিদায়ী ক্যাডেটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সরকারি মদনমোহন কলেজের অধ্যক্ষ তাহমিনা আক্তার।
ক্যাডেট ল্যান্স কর্পোরাল সায়মা আকতার ও ক্যাডট ফরহানা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনসিসি’র কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. মনিরুল ইসলাম, সিলেট সরকারি মদনমোহন কলেজের পদার্থবিজ্ঞানের বিভাগীয় প্রধান আলী আহসান পারভেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফরিদ আহমদ, বিএনসিসি’র কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট জেবা আমাতুল হেনা। ক্যাডেট রাসেদ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াত ও ক্যাডেট ঐশীর গীতা পাঠের মধ্যদিয়ে সূচিত সভার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সরকারি মদনমোহন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান উজ্জ্বল দাস, সরকারি মদনমোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খান, সরকারি মদনমোহন কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্যাডেট সাইদ আহমদ। অনুষ্ঠানে বিদায়ী ক্যাডেটদের সংবর্ধনা ও নবাগত ক্যাডেটদের বরণ করে নেন অতিথিবৃন্দ।
