নাটোরে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার

নাটোরে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার

ফন্ট সাইজ:

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করেছে এসআরবি। রোববার ভোররাতের দিকে নাটোরের নলডাঙ্গার পাটুল নিচা বাজারের ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয় বলে জানান, এসআরবি-৫ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস। রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার মাঝরাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ভোররাতের দিকে পাটুলের ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে একটি সাদা বাজারের ব্যাগ থেকে ৬টি ককটেল পরিত্যক্ত অবস্থায় শনাক্ত করা হয়। পরে ককটেলগুলো বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় ভোররাতের দিকে উদ্ধার করা হয়। বিধিমোতাবেক জব্দ দেখিয়ে পরে ককটেলগুলো নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নলডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।