চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩

ফন্ট সাইজ:

পাবনার চাটমোহরে পুলিশের পৃথক অভিযানে উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতিসহ তিন ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। গত শনিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকা থেকে তাদের আটক করে চাটমোহর থানা পুলিশের সদস্যরা। আটককৃতরা হলো- নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন ও ছাত্রলীগ কর্মী বড়শালিকা গ্রামের রাশেদুল ইসলাম। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, চাটমোহরে নাশকতার উদ্দেশ্যে হরিপুর ও গুনাইগাছা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানার পর সেখানে অভিযান চালানো হয়। এ সময় হরিপুর বুড়িপাড়া এলাকা থেকে হুমায়ূন এবং গুনাইগাছা এলাকা থেকে রাশেদ ও রাশেদুল ইসলামকে আটক করা হয়। ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।