নাটক-গানে জমজমাট লেজার ভিশনের ঈদ আয়োজন

নাটক-গানে জমজমাট লেজার ভিশনের ঈদ আয়োজন

ফন্ট সাইজ:

ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। গান, নাটক ও একটি চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে ঈদ। এবারের আয়োজনে থাকছে বেশ কিছু নতুন গান। ‘তোমারই টানে’ শিরোনামের গানটিত্রে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান ও সেনিজ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রত্যয় খান। ভিডিও পরিচালনায় চন্দন রয় চৌধুরী। ‘অভিনয়’ শিরোনামের আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী শামস, সুর-সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। এছাড়া ‘কাছাকাছি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী সাখাওয়াত হোসেন ও মাশরাত মুস্তারি তাহিয়া। গানটির গীতিকার ও সুরকার পার্থ সরকার।

‘একি প্রেম’ গানে কণ্ঠ, সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রত্যয় খান এবং গীতিকার এ.কে.এম. মোস্তাফিজুর রহমান। ‘বড় ভালোবাসি’ গানে কণ্ঠ দিয়েছেন মাহমুদ সানি ও পূজা। ভিন্নধর্মী শিরোনামে ‘ফিলিংসগুলো কবর দিছি’ গানটি দুটি সংস্করণে প্রকাশ পাচ্ছে—একটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী সামিয়া চৌধুরী এবং অন্যটিতে কাজী শুভ। গান দুটির সুর ও সংগীতায়োজন করেছেন যথাক্রমে ইয়াসিন হোসেন নিরু ও আহমেদ সজীব।
নাটকের তালিকায় রয়েছে ‘এই শহরে’ ও ‘বায়ান্ন পাতার প্রেম’। দুই নাটকেই জনপ্রিয় অভিনয়শিল্পীদের অংশগ্রহণ রয়েছে, যা দর্শকদের জন্য ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসবে। ঈদ উপলক্ষে ‘তুখোড়’ শিরোনামের একটি চলচ্চিত্র মুক্তির পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। নতুন মুখ ও পরিচিত শিল্পীদের সমন্বয়ে নির্মিত এই সিনেমা অ্যাকশন-ড্রামা ঘরানার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন