যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে ‘রইদ’

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে ‘রইদ’

ফন্ট সাইজ:

‘হাওয়া’র ব্লকবাস্টার সাফল্যের পর দীর্ঘবিরতি নিয়ে নির্মাতা মেজবাউর রহমান সুমন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ মুক্তি দিয়েছে। ছবিটি ঈদে এরই মধ্যে বাংলাদেশে সিনেমাপ্রেমী দর্শকদের ভেতরে দারুণ সাড়া ফেলেছে। এবারে দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০টি শহরে মুক্তি দিতে যাচ্ছে বায়োস্কোপ ফিল্মস। বাংলা চলচ্চিত্রের বিশ্ব পরিবেশনায় পথিকৃত পরিবেশক ‘বায়োস্কোপ ফিল্মস’এর এটি ৫৫তম পরিবেশনা।

বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ বলেন, আমরা গত কয়েক বছর ধরে একটু একটু করে প্রবাসে এই দর্শকদের তৈরি করতে পেরেছি। আমাদের ৫৫তম চলচ্চিত্র হিসেবে ‘রইদ’ মুভিটা অস্কার কোয়ালিফাইং রাউন্ডে আমরা দেয়ার জন্য সকল ক্রাইটেরিয়া পূর্ণ করার চেষ্টা করছি। নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, আমি তো কাউকে ছবি দেখতে আসতে বলতে পারি না। তবে যারা দেখেন, নিজেদের অনুভূতি জানান তাদের প্রতি কৃতজ্ঞতা। ‘রইদ’ খুবই সাধারণ একটি সিনেমা। এটি প্রেমের ছবি।

বাকিটা আপনারা দেখেই এর মূল্যায়ন করবেন। জুন মাসের শেষ সপ্তাহ থেকে এই ছবিটি মুক্তি দেয়া হচ্ছে আমেরিকা ও কানাডায়। বায়োস্কোপ ফিল্মস এর পরিবেশনায় ছবিটি প্রযোজনা করেছেন বঙ্গ বিডি ও ফেসকার্ড। ছবিটির ডিজিটাল কনসালটেন্ট হিসেবে রয়েছে কোলাহল কমিউনিকেশন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন