১০০ ড্রামার্স অ্যান্ড পারকিউশনিস্টদের মিলনমেলা

১০০ ড্রামার্স অ্যান্ড পারকিউশনিস্টদের মিলনমেলা

ফন্ট সাইজ:

সম্প্রতি হয়ে গেলো বাংলাদেশ ড্রামার্স অ্যান্ড পারকিউশনিস্ট কমিউনিটি (বিপিডিসি) এর ঐতিহাসিক ইফতার মাহফিল। মাহফিলটি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য একটি স্মরণীয় মুহূর্তও বটে। দেশের প্রায় ১০০ জন ড্রামার এবং পারকিউশনিস্টের একফ্রেমে উপস্থিতি এই আয়োজনকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সাধারণত ড্রামাররা স্টেজের পেছনে থাকলেও, এই ছবির মাধ্যমে ফুটে উঠেছে তারা মিউজিক ইন্ডাস্ট্রির কতটা শক্তিশালী একটি অংশ। এত বিপুল সংখ্যক তালের শিল্পীর একসাথে হওয়া বাংলাদেশের ইতিহাসে বিরল। ছবিতে দেশের কিংবদন্তি ড্রামারদের পাশাপাশি বর্তমান সময়ের জনপ্রিয় এবং উদীয়মান তরুণ প্রতিভাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। এটি মূলত সিনিয়রদের অভিজ্ঞতা আর জুনিয়রদের উদ্দীপনার এক দারুণ সমন্বয়।

মিউজিকের ব্যস্ত শিডিউল আর যান্ত্রিকতা ছাপিয়ে সবাই একটি প্ল্যাটফর্মে একত্রিত হওয়া মূলত বিপিডিসি এর সংহতি ও ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ। রমজানের পবিত্র আবহে এই আয়োজন শিল্পীদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। এ মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন প্রখ্যাত ড্রামার পিয়ারু খান,‘ওয়ারফেজ’-এর প্রতিষ্ঠাতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু, ‘আর্টসেল’-এর ড্রামার সাজু ও ব্যান্ড 'দলছুট'-এর ড্রামার ডানো শেখ । এছাড়াও ছিলেন বিকাশ রায়,(দ্য এ টিম )আলমগীর হোসাইন ,আমজাদ হোসাইন (মেঘ দল) লুকান আলমগীর (সাবকনসাস। জনপ্রিয় ড্রামারদের মধ্যে আরও ছিলেন সামিউল মোমিথ, মোহাম্মদ আমজাদ, সজল কুমার সাহা (মিঠু), মৃত্যুঞ্জয় শর্মা সেতু, পারকিউশনিস্ট উজ্জ্বল চক্রবর্তী, দেবাশিস দেবনাথ সহ আগামীর সম্ভাবনাময় তরুণ ড্রামার ও পারকিউশনিস্টরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন