উখিয়ায় মুরগির খামার উচ্ছেদ করলো বন বিভাগ

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় বনভূমি দখল করে গড়ে তোলা একটি বিশালাকৃতির মুরগির খামার উচ্ছেদ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উখিয়া রেঞ্জের সদর বিটের আওতাধীন ধৌল্লারঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হক, মোচারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমাসহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।