মৌলভীবাজার-৩ আসনের এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসীরা সম্প্রতি গোপালগঞ্জে যে তাণ্ডব সৃষ্টি করেছে এটার মাধ্যমে তারাই প্রমাণ করছে তারা আগুন সন্ত্রাসী। এখন প্রমাণিত হচ্ছে আমাদের আন্দোলনের সময় গেলে প্রায় সাড়ে ১৫ বছর তারা গাড়ি-বাড়ি জ্বালাও পোড়াও করে আমাদের ওপর চাপিয়ে দিতো। এটা আজ দেশবাসী তা অবলীলায় দেখছে। তারা গেরিলার মতো ঢাকা শহরে দাঁড়ানো গাড়িতে হঠাৎ আগুন দিচ্ছে। পটকা ফুটাচ্ছে। তারা এমন ঝটিকা তাণ্ডব চালিয়ে জনমনে ভীতির সঞ্চার করতে চাইছে। তাদের এমন কর্মকাণ্ডে প্রমাণিত হচ্ছে তারা কোনো রাজনৈতিক সংগঠন নয়, একটি সন্ত্রাসী দল। এটাই তারাই প্রমাণ করে দিচ্ছে।
সাড়ে ১৫ বছর রাম রাজত্ব করে, দেশের বারোটা বাজিয়ে দেশের হাজার লক্ষ কোটি টাকা লুট ও পাচার করেছে। ক্ষমতায় থাকাকালীন হাজার হাজার মানুষকে গুম, খুন করেছে। ক্ষমতা ছেড়ে পালাবার আগে ১৪ শত মানুষকে হত্যা আর ২০/২৫ হাজারেরও অধিক মানুষকে চিরতরে পুঙ্গ করে দিয়ে দেশ থেকে তার দলবল নিয়ে এমনকী বায়তুল মোকাররমের খতিবসহ পালিয়েছে। দেশের মানুষ কে কী তারা মানুষ মনে করে না। এরকম একটি ফ্যাসিস্ট পতিত দল আবার ক্ষমতায় তো দূরের কথা দেশের রাজনীতিতে আসার স্বপ্ন দেখে কী করে। আর তা কী করে সম্ভব। এই স্বপ্ন, দিবা স্বপ্ন। এই স্বপ্ন আর কখনো বাস্তবায়ন হবে না। দেশের মানুষ তা আর হতেও দিবে না। যারা বিশ্বযুদ্ধের নাৎসি পার্টির নাম শুনেছেন তারা জানেন বিশ্বযুদ্ধের পর কি আর নাৎসি পার্টি ছিল? বাংলাদেশে এই নাৎসি পার্টি হলো আওয়ামী লীগ। নেত্রী ফিরে আসবে এমন স্বপ্নে বিভোর হয়ে নিজেদের সর্বনাশ ডেকে না আনতে লুকিয়ে থাকা নেতাকর্মীর প্রতি হুঁশিয়ারি জানান তিনি। গতকাল বিকালে মৌলভীবাজার জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপরোক্ত বক্তব্য রাখেন তিনি। মৌলভীবাজার শহরের শহীদ মিনার থেকে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে পথ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি এম নাসের রহমান, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন প্রমুখ।
