চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৩টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়েছে।
বুধবার উপজেলার ২ নম্বর হিংগুলী ইউনিয়নের আজমনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় আনুমানিক ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৪ হাজার ফুট পাইপ ও তিনটি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। এ সময় জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতি রোধে কাউকে ছাড় দেয়া হবে না।
মিরসরাইয়ে ৩০ হাজার ঘনফুট বালু জব্দ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
