কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোরে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত ওই যুবকের নাম শাহরিয়ার রহমান শুভ্র (১৯)। সে ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেনের ছেলে। কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেইট এলাকায় ভাড়া থাকতেন।

জানা যায়, ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আগুনে প্রায় সাত থেকে আটটি ঘর ও একটি দোকান পুড়ে গেছে।

বনানী থানার ডিউটি অফিসার এসআই আফরিন আখতার গণমাধ্যমকে বলেন, ‘অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।’