জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শহীদ ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যা এবং শতাধিক মানুষকে আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আজ। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই সাক্ষ্যগ্রহণ হতে পারে।
এই মামলার ২২ আসামির মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন পাঁচজন। তারা হলেন—সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।
আরও পড়ুন:
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
এদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ ১৭ জন পলাতক রয়েছেন। গত ৩০শে জুন ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলায় মোট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।
