কণ্ঠশিল্পী কিশোর দাস ‘আমি কেমন তুমি জানো’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। প্রেমিক-প্রেমিকার না বলা অনুভূতি, আকুলতা আর সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েন যেন ধরা দিয়েছে গানটির শিরোনামে। আসিফ ইকবালের কথায় গানটির সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ এবং সুর করেছেন অমিত চ্যাটার্জি। আগামী ১৭ই মার্চ নতুন গানচিত্রটি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
নতুন গানে কিশোর
স্টাফ রিপোর্টার
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
