বলিউডের হাসির দুনিয়ায় আবারো ফিরছে এক পুরনো উন্মাদনা। দীর্ঘ অপেক্ষার পর সুপারহিট কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’র পঞ্চম কিস্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা রোহিত শেঠি। নতুন সিনেমার ঘোষণা দিয়ে পরিচালক নিজেই একটি প্রোমো ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, অজয় দেবগান, আরশাদ ওয়ারসি, শ্রেয়াস তালপাড়ে, কুনাল খেমু এবং তুষার কাপুরকে। পাশাপাশি শরমন জোশীর কামব্যাক দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে।
নতুন উন্মাদনায় ‘গোলমাল ফাইভ’
বিনোদন ডেস্ক
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
