গ্রুপসেরা হতে ভারতের দরকার ছিল কেবল ১ পয়েন্ট। এমন ম্যাচে মালদ্বীপকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্টই তুলে নিলো নওশাদ মুসার দল। এই জয়ে সাফে ‘বি’ গ্রুপের সেরা দল হয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো্ বাংলাদেশের প্রতিবেশী দেশটি। শেষ চারে ৯ বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এ গ্রুপ রানার্সআপ দল।
গতকাল পল্টনের জাতীয় স্টেডিয়ামে ?‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে ভারত। ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন সুহাইল আহমেদ ভাট। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারায় ভারত। ওই ম?্যাচে জোড়া গোল করেছিলেন সুহাইল। মালদ্বীপ পাকিস্তানের কাছে ৩-০ গোলে হারে। দুই ম্যাচ খেলে শূন্য হাতে বিদায় নিল দলটি। ভারত শতভাগ ৬ পয়েন্ট নিয়ে এখন শেষ চারে। এক জয় এক পরাজয়ে তিন পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ পাকিস্তান।
এদিন ম্যাচের ৩৭তম মিনিটে মালদ্বীপের ডিফেন্ডার ইউসুফের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন আব্দুল রাবিহ। তাকে থামাতে গিয়ে বক্সের ভেতর ফাউল করেন ইউসুফ। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে ৩৯তম মিনিটে স্পটকিক নিতে দাঁড়ান সুহাইল ভাট। ঠান্ডা মাথায় মালদ্বীপের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান ভারতের এই ফরোয়ার্ড। গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে মালদ্বীপ। তবে ভারতের রক্ষণে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে বদলি খেলোয়াড় নামিয়ে আক্রমণে গতি আনার চেষ্টা করে ভারত। পাল্টা আক্রমণে মালদ্বীপও কয়েকবার বিপজ্জনক হয়ে ওঠে। দলকে এগিয়ে রাখতে বড় ভূমিকা রাখেন ভারতীয় গোলরক্ষক প্রিয়াংশ দুবে। দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৫তম মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল ক্লিয়ার করেন দুবে। ম্যাচের শেষ দিকে বক্সের ঠিক বাইরে থেকে মালদ্বীপের বদলি খেলোয়াড় হামদানের নেওয়া বাঁ পায়ের জোরাল শটও দারুণ ক্ষিপ্রতায় বারের ওপর দিয়ে পাঠিয়ে দেন তিনি। তাতে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় মালদ্বীপের। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
