জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার মনোহরগঞ্জে ৫নং দক্ষিণ ঝলম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলী আশরাফ চৌধুরী সুমনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। রোববার দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও বিশাল র্যালিতে নেতাকর্মীদের নিয়ে যোগ দেন তিনি। এ সময় তার নেতৃত্বে দক্ষিণ ঝলম ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করায় মনোহরগঞ্জের রাজপথ এক উৎসবমুখর ও প্রাণবন্ত রূপ নেয়।
উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু-সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠ থেকে র্যালিটি শুরু হয়। এরপর বর্ণিল এই র্যালিটি মনোহরগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরগঞ্জ সিএনজি স্টেশন গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
চেয়ারম্যান প্রার্থী আলী আশরাফ চৌধুরী সুমন বরাবরই এলাকার মানুষের কল্যাণে নিবেদিত থেকে অব্যাহতভাবে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। পাশাপাশি ধারাবাহিক গণসংযোগ, সভা-সমাবেশ এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তিনি ইতোমধ্যে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে বিশেষ আস্থার জায়গা তৈরি করেছেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই কর্মসূচিতে তাঁর বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এবং সামগ্রিক রাজনৈতিক তৎপরতা দক্ষিণ ঝলম ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে নতুন এক মাত্রা যোগ করেছে এবং স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ফিরিয়ে এনেছে।
