মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশি উৎসাহিত করতে কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ‘মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম’। শনিবার সংগঠনের উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ দশ হাজার টাকা করে মোট তিন লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়।
ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত জাহান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মাদরাসা টিচার্স ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাওলানা অধ্যাপক ড. আহমদ উল্লাহ।
প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই সাফল্য দীর্ঘ পরিশ্রমের ফল হলেও এটি জীবনের কেবল একটি প্রাথমিক ধাপ। উচ্চশিক্ষার মাধ্যমে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের যোগ্য নাগরিক হতে হবে। পাশাপাশি মাদকসহ সব খারাপ আসক্তি থেকে দূরে থাকতে সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে হবে। গুণীজন ও মেধাবীদের সম্মান জানালে সমাজে নতুন গুণী মানুষের জন্ম হয়।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি বলেন, আমাদের মেধাবী সন্তানরা শুধু ভালো ফলাফলই করবে না, বরং মাদক ও নেতিবাচকতা থেকে দূরে থেকে দেশ ও দশের কল্যাণে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে-এটাই আমাদের প্রত্যাশা। আজকের এই সম্মাননা ও প্রাইজমানি তাদের আগামী দিনের পথচলায় প্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. মো. আবদুল হান্নান, লাকসাম মডেল কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের, শাহপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন ও মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী।
এ সময় ফোরামের উপদেষ্টা অধ্যাপক আশরাফুজ্জামান মোল্লা ও আবদুল খালেক মোল্লা, সহসভাপতি এস এম মুনসুর, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, সাংবাদিক নেতা মজিবুর রহমান দুলাল, নির্বাহী সদস্য শওকত হোসেন বিপ্লব, আবুল খায়ের ও জাহাঙ্গীর আলম মিয়াজিসহ স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
বাংলারজমিন
২০ মিনিট আগে
৯ নভেম্বর (সোমবার), ২০২৬, ৯ঃ৪৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
