দেশের প্রচলিত স্বাস্থ্যব্যবস্থাকে কেবল চিকিৎসাকেন্দ্রিক না রেখে প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হিসেবে গড়ে তোলার বৃহৎ ও মহৎ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে তিনতলা বিশিষ্ট ‘প্রাইমারি হেলথকেয়ার সেন্টার’ স্থাপন করা হবে এবং ওয়ার্ড পর্যায়ের বিদ্যমান কমিউনিটি ক্লিনিকগুলোর নাম পরিবর্তন করে ‘স্বাস্থ্য হাব’ হিসেবে রূপান্তর করা হবে। রোববার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসক, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার।
তিনি জানান, আধুনিক তিনতলা বিশিষ্ট প্রাইমারি হেলথকেয়ার সেন্টারে প্রাথমিক চিকিৎসার সব ধরনের ওষুধ ও রোগীদের জন্য প্রারম্ভিক যাবতীয় আধুনিক চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা থাকবে। ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, এই সমন্বিত স্বাস্থ্য মডেল সফলভাবে বাস্তবায়ন করতে ইতিমধ্যে সারা দেশে নতুন করে ১ লাখ দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া ও অবকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালের কী কী চাহিদা আছে এবং বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
তারা বলেন, হাসপাতালের ওষুধ চুরি, ডাক্তার এবং নার্সদের খারাপ আচরণ ছাড়াও প্রতি বছর হাসপাতালে MSR এর টেন্ডার ও পরিষ্কার পরিচ্ছন্নতার যে (ধুপা) টেন্ডার হয় তার তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান সাহেব দুর্নীতির মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান আরিয়া ট্রেডার্স মহাখালী, মাছুম এন্টারপ্রাইজ মহাখালী এবং এইস.আর.এইস ভার্সাটাইল ইন্টারন্যাশনাল শেকেরটেকের নিকট মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরপর দুই বছর ধরে প্রতিষ্ঠানের নামে কাজ পাইয়ে দিয়ে আসছেন। তিনটি প্রতিষ্ঠানের মালিকগণ পার্টনারে একত্রে ব্যবসা করেন। প্রতি বছর অন্যান্য যে সকল প্রতিষ্ঠান টেন্ডারে অংশগ্রহণ করেন তারা ডা. মোস্তাফিজুর রহমানের (তত্ত্বাবধায়ক) নামে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের নিকট অভিযোগ করেছেন। গত ২৬-২৭ অর্থবছরের গঝজ টেন্ডার পুনরায় আহ্বান করার আবেদন করেছেন। অন্যথায় তারা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এম এ মজিদ, জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান সোহেল, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন ও সাবেক সভাপতি আসিফ কাজলসহ ঝিনাইদহ সদর হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
‘ঝিনাইদহে প্রতিটি ইউনিয়নে হচ্ছে প্রাইমারি হেলথকেয়ার সেন্টার’
ঝিনাইদহ প্রতিনিধি
বাংলারজমিন
৪১ মিনিট আগে
৯ নভেম্বর (সোমবার), ২০২৬, ৪ঃ১৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
