ম্যাচের প্রায় এক ঘন্টার বেশি সময় বাকি থাকতে আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। বিকাল ৪টার দিকে আলো পর্যবেক্ষণ করার কথা ছিল মাঠ আম্পায়ারদের। তবে এর আগেই ড্র মেনে নিলো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। সিলেট টেস্ট সমতায় শেষ হলেও ঢাকা টেস্টের হারে ১-০ ব্যবধানে সিরিজ খোয়ালো নাজমুল হোসেন শান্তরা।
ক্যারিবিয়ানদের দেয়া ৩৬৯ রানের লক্ষ্যে বাংলাদেশ তুলতে পারে ৪ উইকেটে ১৮৪ রান। তৃতীয় উইকেটের জুটিতে ১৩৫ রান যোগ করেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহীম। ব্যক্তিগত ৮২ রানে হৃদয় আউট হতেই দ্রুতই ফিরে যান মুশফিকও। ১ রানের জন্য ব্যক্তিগত ফিফটি পূরণ করা হয়নি এ অভিজ্ঞ ব্যাটারের। পঞ্চম উইকেটের জুটিতে ক্রিজে ছিলেন লিটন দাস (৭*) ও মেহেদী হাসান মিরাজ (১*)।
আরও পড়ুন:
কেপ ভার্দের ভোজিনহার মুকুটে নতুন মণি
