ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোমাইয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ৩ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোমাইয়া কুমিল্লার মুরাদনগরের আমীর হোসেনের মেয়ে ও নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, দুর্ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
