জিএমপি’র নবাগত পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ

ফন্ট সাইজ:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেছেন মো. আশিক সাঈদ, পিপিএম। গত রোববার তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের একটি সুসজ্জিত দল নবাগত পুলিশ কমিশনারকে গার্ড অব অনার প্রদান করেন। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ কমিশনারকে স্বাগত জানানো হয়।

এ সময় নবাগত পুলিশ কমিশনার মহোদয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং গাজীপুর মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময়ে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেনসহ উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।