কেরানীগঞ্জে দক্ষতা উন্নয়নে সেমিনার

ফন্ট সাইজ:

ঢাকার কেরানীগঞ্জে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’- শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, দক্ষ জনশক্তি তৈরি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সমপ্রসারণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক। তিনি তার বক্তব্যে বর্তমান বিশ্ব শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।

একই সঙ্গে বিদেশ গমনের ক্ষেত্রে বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ, ভাষাগত দক্ষতা অর্জন এবং প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্ব দেন। কেন্দ্রটিতে কম্পিউটার, গ্রাফিক ডিজাইন, ইলেকট্রিক্যাল, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, ফ্যাশন ডিজাইন, মোবাইল ফোন সার্ভিসিং, ওয়েল্ডিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, বিউটিফিকেশন, ড্রাইভিং, জাপানিজ ও ইংরেজি ভাষা শিক্ষা, হাউসকিপিংসহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এ ছাড়া বিদেশগামী কর্মীদের প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (চউঙ), দক্ষতা যাচাই এবং বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রমের বিষয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব ওয়ালিউল্লাহ মোল্লা, অন্যান্য প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন, প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।