জাতীয় বিপ্লব ও সংহতি দিবস স্মরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ৮টায় শেরে বাংলা নগরে সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পুস্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শ্রদ্ধা নিবেদন করেন।
পরে প্রধানমন্ত্রী দলের সিনিয়র নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন। সিনিয়র নেতারা হলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. এজডেএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নুরুল ইসলাম মনি প্রমুখ।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, সুলতান সালাহউদ্দিন টুকু, আশরাফউদ্দিন উজ্জ্বল, মীর সরফত আলী সপু, নুরুল ইসলাম, হাবিবুর রশীদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এসএম জাহাঙ্গীর, মহিলা দলের আফরোজা আব্বাস, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, যুব দলের এম মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, নাসির উদ্দীন নাছির, ওলামা দলের মাওলানা কাজী মো. সেলিম রেজা, মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন, তাঁতী দলের আবদুল কালাম আজাদ, জাসাস জাকির হোসেন রোকন প্রমূখ।
পরে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী সমাধিস্থল ত্যাগ করলে নেতা-কর্মীদের ঢল নামে। একে একে বিএনপি মহানগর উত্তর, দক্ষিণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল. কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ড্যাব, এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারর্স-এ্যাব, সম্মিলিত পেশাজীবী পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নেতা-কর্মীদের নিয়ে আলাদা আলাদাভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান।
বিকাল ৩টায় বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের করবে। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এই র্যালীর উদ্বোধন করবেন।
দিবসটি স্মরণে ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রকাশ করা হয়েছে জিয়াউর রহমানের আলোকচিত্র দিয়ে রঙ্গিন পোস্টার।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার
অনলাইন
২৯ মিনিট আগে
৭ নভেম্বর (শনিবার), ২০২৬, ৯ঃ৩৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
