ঈদে বাংলা ভিশনে ৭ চলচ্চিত্র

ঈদে বাংলা ভিশনে ৭ চলচ্চিত্র

ফন্ট সাইজ:

ঈদুল ফিতর উপলক্ষে এবার বাংলা ভিশনে প্রচার হবে সাতটি বাংলা চলচ্চিত্র। এর মধ্যে ঈদের দিন সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে বহুল আলোচিত বাংলা চলচ্চিত্র ‘তুফান’। এই অ্যাকশন-রোমান্স ঘরানার চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। পরিচালনায় রায়হান রাফী। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ চলচ্চিত্র ‘ধূমকেতু’। শফিক হাসান পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও পরীমনি। ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ভিশনের পর্দায় প্রচারিত হবে বিশেষ চলচ্চিত্র ‘সম্রাট’।

মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১০ মিনিটে দর্শকরা উপভোগ করতে পারবেন চলচ্চিত্র ‘অহংকার’। শাহাদাত হোসেন লিটন পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। ঈদুল ফিতরে বাংলা ভিশনে প্রচার হবে চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ১০ মিনিটে দর্শকরা উপভোগ করতে পারবেন চলচ্চিত্রটি। রায়হান রাফী পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। ঈদের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে বাংলা ভিশনে প্রচার হবে চলচ্চিত্র ‘নোলক’। অভিনয়ে শাকিব খান ও ববি। ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ১০ মিনিটে দর্শকরা উপভোগ করতে পারবেন চলচ্চিত্র ‘জংলি’। ঈদের সপ্তম দিন সকাল ১০টা ১০ মিনিটে দর্শকরা উপভোগ করতে পারবেন চলচ্চিত্রটি। এম রাহিম পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন সিয়াম ও বুবলী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন