নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিভিন্ন বাজারের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি ফার্মেসিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গেইট এবং স্থানীয় হারিছ চৌধুরী বাজারে বেশ কয়েকটি ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নোয়াখালী ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা ছিদ্দিকা উপস্থিত ছিলেন। অভিযানে জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলোÑ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটে ব্রাদার্স ফার্মেসি ও নুর মেডিকেল এবং হারিছ চৌধুরী বাজারের দেবনাথ ফার্মেসি, জনসেবা ফার্মেসি, সেবা ফার্মেসি ও ভাই ভাই ফার্মেসি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান, ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩ অনুযায়ী ছয়টি ফার্মেসিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
সুবর্ণচরে ৬ ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
৫ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
