সিরাজগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি)। উদ্ধারকৃত এসব অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছেÑ ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন ও ৯৫টি দেশীয় অস্ত্রসহ ৮টি ওয়াকিটকি। বুধবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ও এসআরবি-১২’র অধিনায়ক আতিকুর রহমান মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা ও পাবনা জেলার সাথিয়া এবং আতাইকুলা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র ও গোলাবারুদগুলো আত্মসমর্পণকারী চরমপন্থিদের হেফাজতে ছিল। তারা গত ১লা নভেম্বর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে এসআরবি’র কাছে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে তাদের দেয়া তথ্য অনুযায়ী, এসব অস্ত্র উদ্ধার করা হয়।