শ্রীনগরে পুকুর থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার মধ্য কামারগাঁও ঋষিবাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ভাগ্যকুল এলাকার মধ্য কামারগাঁও ঋষিবাড়ি শ্মশানের পাশে মনাই মৃধার পুকুরে ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। মরদেহের সঙ্গে পাওয়া ম্যানিব্যাগ থেকে একটি চারিত্রিক সনদপত্রের সূত্রমতে নিহত ব্যক্তির নাম হৃদয় হোসেন। তিনি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার নগরজোয়ার গ্রামের কামাল হোসেনের ছেলে। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়। তিনি আরও বলেন, নিহতের স্ত্রীর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তার সঙ্গে কথা বলে জানা যায়, হৃদয় হোসেন সাঁতার জানতো না। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রস্তুতি চলছে। ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করছে।
শ্রীনগরে পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
৫ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
