ময়মনসিংহের ধোবাউড়ায় দক্ষ মানবসম্পদ তৈরি ও কারিগরি শিক্ষার প্রসারে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আধুনিক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তবে ২০২২ সালে একাডেমিক কার্যক্রম শুরুর পর থেকেই প্রতিষ্ঠানটি ভুগছে শিক্ষার্থী সংকটে। এবার শিক্ষার্থী সংকটের পাশাপাশি এইচএসসি পরীক্ষার ফলাফলেও দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ২ জন। পাসের হার প্রায় ১১ দশমিক ৭৬ শতাংশ। প্রতিষ্ঠানটিতে বর্তমানে শিক্ষক স্টাফ রয়েছেন ২২ জন। বিপুল অর্থব্যয়ে নির্মিত আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ফলাফল নিয়ে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের এত বড় বিনিয়োগের পরও কেন কাক্সিক্ষত শিক্ষার পরিবেশ ও ফলাফল নিশ্চিত হচ্ছে না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছে সচেতন সমাজ। শুধু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নয়, উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও কাক্সিক্ষত ফলাফল আসছে না। পুরো উপজেলায় একজন শিক্ষার্থীও পায়নি জিপিএ-৫।
ধোবাউড়ায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত কলেজে পাস মাত্র ২ জন
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
৫ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
