মিরসরাইয়ে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (৩১) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার বাড়ি থেকে এলজি, ছোরা ও রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার ১৬ নং শাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নওশাদ শাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার জসীম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

মিরসরাই থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে নওশাদকে গ্রেপ্তার করা হয়। মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, অস্ত্রসহ নওশাদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।