সিলেটের কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে রুস্তুম আলী নামে এক চাচা নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে কোম্পানীগঞ্জের দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা বিল্লাল মিয়াকে আটক করেছে থানা পুলিশ। আটক বিল্লাল উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে। নিহত রুস্তম একই গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি বিল্লালের দূর সম্পর্কের চাচা। স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে রুস্তম তার দূর সম্পর্কের ভাতিজা বিল্লালকে পাগল ও গাঁজাসেবী বলে গালিগালাজ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। বুধবার সকালে রুস্তমকে একা পেয়ে বঁটিদা দিয়ে তার ওপর হামলা চালায় বিল্লাল। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. ওছমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৫ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
