দ্বিতীয় সংসারও ভাঙলো ‘বেবিডল’ গায়িকা কনিকার

দ্বিতীয় সংসারও ভাঙলো ‘বেবিডল’ গায়িকা কনিকার

ফন্ট সাইজ:

চার বছরের সংসারের ইতি টেনে স্বামী গৌতম হাথিরামানির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন জনপ্রিয় বলিউড গায়িকা কনিকা কাপুর। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক পোস্টে বিচ্ছেদের বিষয়টি জানান গায়িকা নিজেই। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের সুর বাজল ‘বেবি ডল’ খ্যাত গায়িকার জীবনে।

কনিকা লেখেন, প্রিয় বন্ধু ও পরিবার, অনেক চিন্তাভাবনা করার পর আমার স্বামী ও আমি একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞ। তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। নতুন জীবনের জন্য সবার কাছে ভালোবাসা ও ব্যক্তিগত গোপনীয়তার বজায় রাখার অনুরোধ করছি। বিচ্ছেদের কারণ প্রকাশ না করলেও মুম্বই মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাজের ব্যস্ততা কারণে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পেশাগত কারণে কনিকাকে ঘনঘন বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হতো, অন্যদিকে ব্যবসায়ী গৌতম নাইজেরিয়ার লোগোসে তার ব্যবসায়িক ব্যস্ততার কারণে সময় দিতে পারছিলেন না।

গুঞ্জন উঠেছে গায়িকা লোগোসে থাকতে চাননি বলে তাদের বিচ্ছেদ হয়েছে। প্রায় ১৫ বছরের বন্ধুত্ব ছিল কনিকা ও গৌতমের। ২০২১ সালের আগস্টে গায়িকাকে বিয়ের প্রস্তাব দেন গৌতম। ২০২২ সালের ২০ মে লন্ডনে এক জমকালো আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে মাত্র ১৮ বছর বয়সে ১৯৯৮ সালে লন্ডন প্রবাসী চিকিৎসক ড. জাসপ্রীত সিং চান্দোককে বিয়ে করেছিলেন কনিকা। সেই সংসারে তাঁদের তিনটি সন্তান রয়েছে। দীর্ঘ ১৪ বছর পর ২০১২ সালে জাসপ্রীতের সঙ্গে তার প্রথম বিচ্ছেদ ঘটে।