দেশের বিভিন্ন ক্যাম্পাসে ‘কোক স্টুডিও বাংলা’ সংগীতের আবহ ছড়িয়ে দিতে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ শীর্ষক একটি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা শুরু করেছে কোকা-কোলা বাংলাদেশ। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশেষ কোক স্টুডিও বাংলা কনসার্ট আয়োজনের সুযোগ পাবেন। ২৬শে অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ১লা ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, ভোটিং এবং ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবেন। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে শুরু হয়েছে প্রতিযোগিতাটি, পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পৌঁছাবে। প্রতিযোগিতায় সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে ‘কোক স্টুডিও বাংলা’র বিশেষ কনসার্ট।
প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসের ক্যান্টিন থেকে কোকা-কোলা, স্প্রাইট বা ফ্যান্টা কিনলে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন; সেখানে থাকবে একটি ইউনিকোড। ক্যাম্পেইনের মাইক্রোসাইটে কোডটি ব্যবহার করে তারা নিজেদের বিশ্ববিদ্যালয়ের জন্য ভোট দিতে পারবেন। প্রতিযোগিতার অগ্রগতি দেখার জন্য থাকবে একটি লাইভ লিডারবোর্ড। সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয় প্রত্যেকে নিজেদের ক্যাম্পাসে একটি করে বিশেষ কোক স্টুডিও বাংলা কনসার্ট আয়োজনের সুযোগ পাবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার ডেডিকেটেড রেকর্ডিং স্টুডিও কিয়স্কে গিয়ে কোক স্টুডিও বাংলার যেকোনো গানের কভার পারফরম্যান্স রেকর্ড করতে পারবেন। সেই রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কোক স্টুডিও বাংলাকে ট্যাগ করতে হবে। ক্যাম্পেইনের ওয়েবসাইটে ভিডিও’র লিংক জমা দেয়ার পর, বিজয়ী প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সেরা পারফরম্যান্স এবং সর্বোচ্চ সামাজিক যোগাযোগমাধ্যম এনগেজমেন্ট অর্জনকারী শিক্ষার্থীকে ক্যাম্পাস কনসার্টে গান গাওয়ার সুযোগ দেয়া হবে।
