শাহরুখ ভক্তদের জন্য হতাশার খবর

শাহরুখ ভক্তদের জন্য হতাশার খবর

ফন্ট সাইজ:

বলিউড তারকা শাহরুখ খানের জন্মদিন ঘিরে এবার ভক্তদের জন্য থাকছে হতাশার খবর। আগামী ২রা নভেম্বর জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করার বার্ষিক আয়োজন ‘এসআরকে ডে’ হচ্ছে না। আগামী সিনেমা ‘কিং’র শুটিং নিয়ে ব্যস্ত থাকায় ভক্তদের সময় দিতে পারছেন না অভিনেতা। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বিষয়টি ফ্যান ক্লাবগুলোকে জানিয়েছে। তবে সিনেমা মুক্তির আগে বড় আয়োজনে ভক্তদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা নিয়ে ভবিষ্যতে ভাবা হতে পারে।