মা হারালেন পপি

মা হারালেন পপি

ফন্ট সাইজ:

মা হারালেন ঢালিউড সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তার মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। গত ১৪ই অক্টোবর রাতে স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই তিনি
মারা যান।