সায়েন্স ফিকশনে ফিরছেন জেন্ডায়া

সায়েন্স ফিকশনে ফিরছেন জেন্ডায়া

ফন্ট সাইজ:

হলিউডে একের পর এক নতুন প্রকল্পে যুক্ত হচ্ছেন অভিনেত্রী জেন্ডায়া। এবার নির্মাতা অ্যালেক্স গারল্যান্ডের একটি মৌলিক সায়েন্স ফিকশন সিনেমায় অভিনয় করবেন তিনি। তবে সিনেমাটির নাম, গল্প প্রসঙ্গে বিস্তারিত প্রকাশ করা হয়নি। অন্যদিকে, ‘ডিউন: পার্ট-৩’ সিনেমায় চানির চরিত্রে ফিরছেন জেন্ডায়া। পাশাপাশি ‘শ্রেক-৫’ অ্যানিমেশনে কণ্ঠ দেয়ার কথা রয়েছে তার। এ ছাড়া, সংগীতশিল্পী রনি স্পেক্টরের জীবনভিত্তিক ‘বি মাই বেবি’ সিনেমাতেও অভিনয়
করবেন তিনি।