নেতিবাচক চরিত্রে আগ্রহী পূর্ণিমা

নেতিবাচক চরিত্রে আগ্রহী পূর্ণিমা

ফন্ট সাইজ:

রোমান্টিক নায়িকার পরিচিত গণ্ডি ভেঙে এবার নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয় করলেও এমন চরিত্রে কাজের সুযোগ পাননি বলে জানান তিনি। পূর্ণিমার প্রত্যাশা, তার নেতিবাচক চরিত্র দেখে দর্শকের মনে ঘৃণা তৈরি হবে। নতুন ও ব্যতিক্রমী চরিত্র পেলে সিনেমা কিংবা ওটিটিতে কাজ করতে আগ্রহী এ অভিনেত্রী। তবে সেটা মনের মতো হতে হবে।