পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর পরিচালক পর্ষদের সদস্য (পরিচালক) প্রকৌশলী আবদুর রশিদ খান হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার আকস্মিক মৃত্যুতে এনপিসিবিএল-এর পরিচালক পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
সংস্থাটির এক শোক বার্তায় বলা হয়, প্রকৌশলী রশিদ খানের মৃত্যুতে আমরা শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে দেশের বিদ্যুৎ খাতের একজন অভিজ্ঞ প্রকৌশলী, গ্রিড বিশেষজ্ঞ ব্যক্তিত্বকে হারানোর শূন্যতা সৃষ্টি হয়েছে। দেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন ও গ্রিড ব্যবস্থাপনা এবং বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী প্রতিষ্ঠান এনপিসিবিএল-এর কার্যক্রমে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
এনপিসিবিএল-এর পরিচালক পর্ষদ ও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
পিজিসিবি'র এমডি আবদুর রশিদ খানের মৃত্যুতে- এনপিসিবিএল'র পরিচালক পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীদের শোক
স্টাফ রিপোর্টার
দেশ বিদেশ
১ ঘন্টা আগে
২৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ৮ঃ৫৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
