কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খনন করতে গিয়ে মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ছোট ইনানী এলাকার মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে। আগুন নেভাতে না পারায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনাস্থল থেকে মানবজমিনকে উখিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, ‘এটি প্রাকৃতিক গ্যাস। নলকূপের পাইপের স্থান দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে। এ কারণে আগুন কোনোভাবেই নেভানো সম্ভব হচ্ছে না।'
তিনি আরও বলেন, ‘জানা যায়, ব্রিটিশ আমল থেকেই এখানে গ্যাসের একটি উৎস রয়েছে।’
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তবে গ্যাসের নির্গমন বন্ধ করা এবং আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ইনানীতে নলকূপ খনন করতে গিয়ে গ্যাস, দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন
স্টাফ রিপোর্টার, উখিয়া
অনলাইন
৫৬ মিনিট আগে
২৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ১০ঃ১৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
