শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা বিদুষী বর্ণিতা এবার বড় পর্দায় নাম লেখাচ্ছেন। রায়হান রাফির পরিচালনায় প্রেমের গল্পের একটি সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করবেন তিনি। আগামী মাসের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিতব্য সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তিন বছর বয়সে বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন বর্ণিতা। দীর্ঘ বিরতির পর চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আবারো অভিনয়ে ফেরেন তিনি।
এবার বড় পর্দায় বর্ণিতা
স্টাফ রিপোর্টার
২৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
