‘থ্রি ইডিয়টস’ নিয়ে সুখবর দিলেন আমির

‘থ্রি ইডিয়টস’ নিয়ে সুখবর দিলেন আমির

ফন্ট সাইজ:

বলিউডের তুমুল জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল নিয়ে এগোচ্ছে কাজ। অভিনেতা আমির খান জানিয়েছেন, পরিচালক রাজকুমার হিরানি চিত্রনাট্য তৈরি করছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণ শোনার প্রত্যাশা করছেন তিনি। ২০০৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে আমিরের সঙ্গে অভিনয় করেন— আর মাধবন, শরমন যোশী ও কারিনা কাপুর। নতুন কিস্তিতে র‌্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের পরবর্তী অধ্যায় উঠে আসবে বলে জানা গেছে।