বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ জানিয়েছেন, স্ত্রী সুনীতা আহুজাই তার জীবনের প্রথম প্রেম। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য সম্পর্ক নিয়ে চলা জল্পনার জবাবে তিনি বলেন, তাদের বিবাহবিচ্ছেদের প্রশ্নই নেই। সুনীতার সিদ্ধান্তকে সম্মান করেন বলেও জানান অভিনেতা। প্রকাশ্যে দাম্পত্যের তিক্ততা নিয়ে আলোচনা কিংবা পাল্টা অপমানে বিশ্বাসী নন তিনি। তিনি জানান, সুনীতা ও আমি বেশ আছি। চিন্তার কারণ নেই। প্রায় ৩৯ বছরের দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘ বিরতির পর ‘রূপা’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন গোবিন্দ।
বিচ্ছেদের গুঞ্জনে যা বললেন গোবিন্দ
বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
