ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থী দুই আইনজীবী। রবিবার সকালে আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী ট্রাইব্যুনালে হাজির হয়ে তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ক্ষমা প্রার্থনা করেন। শুনানি শেষে তাদের মন্তব্যের মাধ্যমে আদালত অবমাননা কতটা গুরুতর হয়েছে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।
এদিকে, শুনানিকে ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। ট্রাইব্যুনাল-২-এর সব মামলার শুনানি বাতিল করা হয়েছে। আওয়ামীপন্থী আইনজীবীদের মামলা ছাড়া অন্যদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর এ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও একজন বিচারক অসুস্থ থাকায় তা পিছিয়ে দেওয়া হয়। সেদিনও অভিযুক্ত দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে আসেন। এ সময় তাদের সঙ্গে আওয়ামীপন্থী আরও বেশ কয়েকজন আইনজীবী এলেও নিরাপত্তার স্বার্থে তাদের সবাইকে ট্রাইব্যুনালে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের, নাছিম ও আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। এ রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করায় ১৬ সেপ্টেম্বর ওই দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।
সেদিন প্রসিকিউশন জানিয়েছিল, রায় নিয়ে বিরূপ মন্তব্যকারী ওই দুই ব্যক্তি আইনজীবী হওয়ায় তাদের মন্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে। এ কারণে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে বলে জানায় প্রসিকিউশন।
আদালত অবমাননার শুনানি ঘিরে নিরাপত্তা জোরদার, ট্রাইব্যুনাল-২ এর সব শুনানি বাতিল
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
২৬ অক্টোবর (সোমবার), ২০২৬, ১১ঃ২২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
