লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাটে ৬টি বালুমহালের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় বালুমহালের একজন আহত হয়েছেন।
রোববার দিবাগত রাতে সদর উপজেলার মজুচৌধুরীহাট বালুর ঘাট এলাকায় মোটরসাইকেলে করে ২০ থেকে ২৫ জনের একটি দল গিয়ে এ হামলা চালায়। তাদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল বলে দাবি ভুক্তভোগীদের।
হামলাকারীরা ৫টি অফিস ও একটি দোকানে ভাঙচুর চালিয়ে পুরো দিনের বিক্রির টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে ভুক্তোভোগীরা অভিযোগ করেন।
সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, ‘সন্ধ্যায় আমার বালুমহালের অফিসে হামলা চালিয়েছে। দোকানের টাকা-পয়সা, সিসিটিভি ক্যামেরাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। কে বা কারা ছাত্রদলের নাম দিয়ে এসব ঘটিয়েছে। স্থানীয় ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিছুই জানে না বলে জানান। আরও কয়েকটি বালু মহলেও হামলা হয়েছে।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, ‘সকালে মজুচৌধুরীর হাট এলাকায় ছাত্রলীগ মিছিল করেছে। বিকালেও করার খবর পেয়ে ছাত্রদল সেখানে যায়। তবে ছাত্রদল কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেনি। এটি ছাত্রলীগ করে হয়তো ছাত্রদলের ওপর দায় চাপিয়ে দিচ্ছে।’
লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘মজুচৌধুরীহাটে বালুর গদিতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
লক্ষ্মীপুরে বালুমহালে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি
অনলাইন
১ ঘন্টা আগে
২৬ অক্টোবর (সোমবার), ২০২৬, ১২ঃ০৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
