চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া নিয়ে করা রিটের রুল খারিজের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে এনসিটি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে বন্দর কর্তৃপক্ষের সামনে আর কোনো আইনি বাধা থাকছে না।
বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের উদ্যোগের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করা হয়েছিল। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করলেও পরবর্তীতে তা খারিজ করে দেন।
হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আবেদন করা হলে বিষয়টি আপিল বিভাগের সামনে ওঠে। শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।
এর ফলে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের পথে আর কোনো আইনি বাধা থাকলো না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে বাধা নেই: আপিল বিভাগ
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ১০ঃ১৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

atik
৩ মাস আগেইউনুস স্যার দেশের জন্য যা করে গেছে আল্লাহ উনাকে নেক হায়াত দিক। দূনীতির আখড়া