এবারের ঈদে ১৪টি বাংলা সিনেমা প্রচার করবে দীপ্ত টিভি। এরমধ্যে শাকিব খান অভিনীত সর্বশেষ ছবি ‘তাণ্ডব’ দেখানো হবে ঈদের দিন দুপুর ১টায়। এর বাইরে ঈদের দিন সকাল ৯টায় প্রচার হবে বাংলা সিনেমা ‘ওমর’। অভিনয়ে শরিফুল রাজ, দর্শনা বণিক। ঈদের দ্বিতীয়দিন সকাল ৯টায় প্রচার হবে ‘সুড়ঙ্গ।
অভিনয় করেছেন আরফান নিশো, তমা মির্জা এবং দুপুর ১টায় প্রচারিত হবে সিনেমা ‘শিকারী’, অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী, সব্যসাচি। ঈদের তৃতীয়দিন সকাল ৯টায় প্রচার হবে ‘অন্তর্জাল’। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন প্রমুখ। দুপুর ১টায় প্রচারিত হবে ‘তুফান’, অভিনয়ে শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী। ঈদের চতুর্থদিন সকাল ৯টায় প্রচার হবে ‘প্রহেলিকা’।
অভিনয়ে মাহফুজ আহমেদ, শবনম বুবলী। দুপুর ১টায় প্রচার হবে বাংলা সিনেমা ‘নবাব’। অভিনয়ে শাকিব খান, শুভশ্রী, রজতাভ দত্ত। ঈদের পঞ্চমদিন সকাল ৯টায় প্রচার হবে ‘ধ্যাততেরিকি’, অভিনয়ে আরেফিন শুভ, নুসরাত ফারিয়া এবং দুপুর ১টায় প্রচারিত হবে ‘বীর’। অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলী। ঈদের ষষ্ঠ দিন প্রচারিত হবে বাংলা সিনেমা ‘মা বাবার স্বপ্ন’। অভিনয়ে মান্না, অপু বিশ্বাস এবং দুপুর ১টায় প্রচার হবে শাকিব খান-ববি অভিনীত ছবি ‘নোলক’। ঈদের সপ্তমদিন প্রচার হবে ‘খেয়া ঘাটের মাঝি’। অভিনয়ে ফেরদৌস, শাবনূর এবং দুপুর ১টায় প্রচার হবে ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।
