সব ধর্মের মানুষ মিলে বাংলাদেশ স্বাধীন করেছে, তাই সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার রংপুরের পাগলাপীরে এক পথসভায় এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্বভার দিয়েছে। আমরা যেদিন থেকে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি, সেদিন থেকে চেষ্টা করেছি এই দেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেজন্য আপনারা দেখেছেন যে, কৃষকদের কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করেছি।’
তিনি বলেন, ‘আমরা ফ্যামিলি কার্ড চালু করেছি। কৃষক কার্ড ইনশাআল্লাহ চালু করে ফেলেছি। আমরা ইমাম ও মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরু যারা আছেন. তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজের প্রত্যেক শ্রেণি, খেটে খাওয়া মানুষ যারা আছেন, তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি। বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের যে মানুষ আছেন, তাদের একটি উৎসব আজকে—শারদীয় দুর্গাপুজা উৎসব। সব ধর্মের মানুষ মিলে এই দেশকে স্বাধীন করেছে, তাই আমরা চাই-সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই দেশকে গড়ার জন্য।’
এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, আপনারা আছেন আমার সঙ্গে? তখন সবাই হাত উঁচিয়ে সম্মতি দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ থেকে আমার প্রতিজ্ঞা হবো—মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান যারা আমরা আছি এই বাংলাদেশে, এই দেশ আমাদের। এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে আমরা সকলে মিলে পরিশ্রম করে গড়ে তুলবো প্রত্যাশিত বাংলাদেশ। এই হোক আজকের প্রত্যাশা।’
রংপুরে পথসভায় প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষ মিলে বাংলাদেশ স্বাধীন করেছে, তাই আমরা চাই সবাইকে নিয়ে দেশ গড়তে
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
২০ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ১২ঃ১৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
