জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদলের নেতারা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সেখানে কেন যাননি—সেই প্রশ্নের উত্তর দিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অনুষ্ঠানের দাওয়াতপত্রে সরকারের সব অতিথির নাম থাকলেও মন্ত্রী পদমর্যাদার বিরোধীদলীয় নেতার নাম সেখানে ছিল না। তিনি সেখানে কী হিসেবে উপস্থিত হবেন, সেটাও উল্লেখ ছিল না।’ তিনি প্রশ্ন রাখেন—তাহলে কী তিনি দর্শক সারিতে বসবেন?
