সিলেট নগরীর নাইওরপুল এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। পুলিশ জানায়, ওই তিন ছিনতাইকারীকে শনিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— কোতোয়ালি মডেল থানার সওদাগরটুলা চারাদীঘিরপাড় এলাকার আলমগীর ও আয়না মতি বেগমের ছেলে বরকত আলী, সুনামগঞ্জের দিরাই থানার নয়াগাঁও এলাকার শাহজাহান মিয়া ও মনোয়ারা বেগমের ছেলে সানি আলম ও শাহপরান থানার বটেশ্বর মালাটিলা এলাকার মো. ইসহাক ও রোকসানা বেগমের ছেলে রাকিব রানা। তারা সবাই কোতোয়ালি মডেল থানায় গত ২৯শে আগস্ট দায়েরকৃত একটি মামলার আসামি। তাদের তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
